ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মার্কিন গোয়েন্দাদের শঙ্কা: ৯০ দিনে কাবুলের পতন নিশ্চিত

    মার্কিন গোয়েন্দাদের শঙ্কা: ৯০ দিনে কাবুলের পতন নিশ্চিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান যে গতিতে একের পর এক এলাকা দখলে নিচ্ছে, সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে কাবুলের দখল নিয়ে নিতে পারে তারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টে আতঙ্কের এই ছবিই তুলে ধরা হয়েছে। খবর আল-জাজিরার।

    নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই রিপোর্টের ব্যাপারে জানিয়েছেন। তাদের শঙ্কা, তালেবান যে গতিতে এগিয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে, তাতে এক মাসের মধ্যে কাবুলকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে তারা। 

    ওই কর্মকর্তা আরো বলেন, পরে আরো ৬০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানীকে সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নিতে পারবে তালেবান। সেই হিসেবে ৯০ দিনের মধ্যে কাবুলের পতন অনিবার্য!

    তবে তিনি জানিয়েছেন, আফগান বাহিনী যদি ঠিক মতো তালেবানকে প্রতিহত করতে পারে, তাহলে ভবিষ্যতের ছবিটা এত নিদারুণ হবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ