ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তলিয়ে যাবে ভারতের ১২ শহর: নাসা

    তলিয়ে যাবে ভারতের ১২ শহর: নাসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের জলবায়ু পরিবর্তন পর্যালোচনা সংক্রান্ত নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)। সেই প্রতিবেদন বিশ্লেষণ করে নাসা যে তথ্য দিয়েছে, তাতে নিশ্চিত কপালে চিন্তার ভাঁজ পড়বে ভারতের। কারণ মার্কিন সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ১২টি উপকূলীয় শহর ও বন্দর এক থেকে তিন ফুট পানির নিচে চলে যাবে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই, কেরালার কোচি, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের খিদিরপুর প্রভৃতি। খবর ডয়েচে ভেলের।

    বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সামুদ্রিক জলস্তর বাড়ছে। এর মধ্যে এশিয়ায় জলস্তর বৃদ্ধির পরিমাণ তুলনামূলক বেশি। আইপিসিসি’র মতে, আগে ১০০ বছরে জলবায়ুর যে পরিবর্তন হতো, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় থেকে নয় বছরে তা ঘটবে। এই শতাব্দীজুড়ে উপকূলীয় এলাকাগুলোতে জলস্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর পানিতে তলিয়ে যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ