ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পর্যাপ্ত মজুদ আছে দ্বিতীয় ডোজের টিকা 

    পর্যাপ্ত মজুদ আছে দ্বিতীয় ডোজের টিকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে টিকা কার্যক্রম। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো চিন্তা করতে হবেনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (১১ আগস্ট) দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করেই প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা রয়েছে।


    ডা. নাজমুল বলেন, আমাদের হাতে ফাইজার, মডার্না এবং সিনোফার্মের দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা রয়েছে। টিকা নিয়ে আশঙ্কার কিছু নেই। এ ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

    তিনি বলেন, যিনি যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা নিয়েছেন, তার টিকা কার্ডে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময় লিখে দেওয়া হয়েছে। সে অনুযায়ী টিকা কেন্দ্রে গেলেই প্রথম ডোজে ফাইজারের টিকা নিলে তাকে ফাইজারের দ্বিতীয় ডোজ, মডার্না বা সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিলে, তাকে মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।

    তাদের মধ্যে ফাইজারের টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে।

    সিনোফার্মের দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে। অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ