ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ১১৫
  • রেমিট্যান্স জাদু নয়, যে জায়গায় ছিল সেখানেই থাকবে: অর্থমন্ত্রী

    রেমিট্যান্স জাদু নয়, যে জায়গায় ছিল সেখানেই থাকবে: অর্থমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, রেমিট্যান্স কোনো জাদু নয়, এ কারণে রেমিট্যান্স যে জায়গায় ছিল সেখানেই থাকবে বলে আশা করছি।

    বুধবার (১১ আগস্ট) ২২তম অর্থনৈতিক সংক্রান্ত এবং ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী। আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।


    সিপিডির মন্তব্য রেমিট্যান্সের জাদু শেষ হয়ে আসছে- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স জাদু নাকি? রেমিট্যান্স যদি জাদু হয়ে থাকে তাহলে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রেমিট্যান্স তো কোনো জাদু নয়। তাই রেমিট্যান্স কখনো শেষ হবে না। রেমিট্যান্স যে জায়গায় ছিল সেখানেই থাকবে।

    তিনি আরও বলেন, সমস্যা হচ্ছে, ২০১৯ সালে আমরা যখন রেমিট্যান্সের বিষয়ে প্রণোদনা প্রদান করা শুরু করি তখন থেকে একটি নির্দিষ্ট গোষ্ঠী অবস্থান নেয় এর বিরুদ্ধে। তারা সবসময় বলে আসছিলো যে, প্রণোদনা দিয়ে কখনো রেমিট্যান্স বৃদ্ধি করা সম্ভব নয় এবং তারা বলেছে এটা কখনো বৃদ্ধি পাবে না। এটা সাময়িক এবং সাসটেইনেবলও বলেছিল তারা। এটা যেকোনো মুহূর্তে শেষ হবে।

    অর্থমন্ত্রী বলেন, ২০১৯ সালে যখন প্রণোদনার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম তার আগে রেমিট্যান্স ছিল প্রতি বছর ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার। ২ শতাংশ প্রণোদনা দেয়ার পর প্রথম বছরই সংগ্রহ করলাম ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার। দ্বিতীয় বছরে এই হার বেড়ে ২৫ বিলিয়ন ডলারে চলে যায়। রেমিট্যান্স যখন বেশি আসলো তখন তারা বললো অনেক বেশি এসেছে। তারা চায় কম-বেশি আসুক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ