ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মনপুরায় করোনায় প্রথম একজনের মৃত্যু

    মনপুরায় করোনায় প্রথম একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাইমুল হাসনাত। মঙ্গলবার রাত ৮ টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    তিনি গত ৮ আগস্ট রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়।  তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মৃত সফি উল্লা মিয়ার স্ত্রী নুরজাহান (৫০)।  

    মঙ্গলবার রাতেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার। জানা যায়, করোনা আক্রান্ত ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছে। 

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাইমুল হাসনাত জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রোগীটির অবস্থা খারাপ হওয়ায় বরিশালে পাঠানো হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা বাড়িতে রেখে চিকিৎসা দেয়। মঙ্গলবার রাতে রোগীটির মৃত্যু হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ