ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফগানিস্তানে শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে

    আফগানিস্তানে শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে গত তিন দিনে অন্তত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    আফগানিস্তানে শিশুদের ওপর সহিংসতা বৃদ্ধি পাওয়ার জেরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    এদিকে আফগানিস্তানের ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। তবে তা মানতে রাজি নয় তালেবান।

    ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ২৭ জন শিশু নিহত হয়েছে। গত তিন দিনে সেখানে ১৩৬ শিশু আহত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ