ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • রূপগঞ্জে ট্র্যাজেডি: মিলল চরফ্যাশনের চার শ্রমিকের লাশ

    রূপগঞ্জে ট্র্যাজেডি: মিলল চরফ্যাশনের চার শ্রমিকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরির অগ্নিকান্ডের ঘটনায় চরফ্যাশনের নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে চার শ্রমিকের দেহাবশেষ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের ডিএনএ টেস্ট কার্যক্রম শেষে ৩১ দিন পর রোববার সকালে চার শ্রমিকের পুড়ে যাওয়া দেহাবশেষ তাদের পরিবারের কাছে পৌঁছে। ওই চার শ্রমিকের পরিচয় নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের স্বজনদের কাছে ৭ আগস্ট শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে হস্তান্তর করে বলে স্বজনরা জানান। নারায়ণগঞ্জের ওই অগ্নিকান্ডে চরফ্যাশনের ১০ শ্রমিক ফিরলেও নিখোঁজ ছিল ৭ শ্রমিক।

     সূত্রে জানা যায়, স্বজনদের সঙ্গে ডিএনএ ম্যাচিং শেষে তাদের পরিচয় প্রোফাইল তৈরি করা হয়। এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে নোমান (২০) আবদুল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফজলুর রহমানের ছেলে হাসনাইন (১৬) ও একই এলাকার কবিরের ছেলে রাকিব (১৮), নজরুল নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফখরুলের ছেলে শামিমের (১৮) লাশ তাদের বাড়িতে পৌঁছেছে বলে পরিবারগুলো নিশ্চিত করে। 

    ফজলুর রহমান বলেন, আমার ছেলে হাসনাইনসহ আরও তিনজনের লাশ একই সঙ্গে চরফ্যাশনে আসে। সকালেই ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোমানের পিতা আবদুল মান্নান বলেন, ছেলের লাশ পেয়েছি। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দিয়েছে। তবে আসলামপুর ইউনিয়নের নিখোঁজ শ্রমিক মহিউদ্দিনের (২৫) মা হয়জুন নেছা কান্নাভরা কণ্ঠে বলেন, আমার ছেলের ডিএনএ মিলেনি, তাই লাশ এখনো পাইনি। আপনারা ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল বলেন, পাঁচজনের তথ্য জেলা প্রশাসনের কাছে দেয়া হয়েছে। তবে বাকি নিখোঁজদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। গত ৮ জুলাই বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় চরফ্যাশনের সাত শ্রমিক সেমাই সেকশনে রাতের শিফটে কর্মরত ছিল বলে তাদের পরিবার দাবি করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ