ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • বাসি খাবার খেলে যা হয়!

    বাসি খাবার খেলে যা হয়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসি খাবার শরীরের পক্ষে কতখানি ক্ষতিকারক সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আবার এমন কিছু বিশেষ খাবার আছে যা বাসি একেবারেই খাওয়া উচিত নয়। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

    মুরগির মাংস: মুরগির মাংস একদিন অনেকেই একদিন রান্না করে রেখে দেন ফ্রিজে। কিন্তু মুরগির মাংস ফ্রিজে রেখে দিয়ে বারবার গরম করলে এতে থাকা প্রোটিনের কম্পোজিশন অনেকটাই পাল্টে যায়। বদহজম হতে পারে এর থেকে।

    ডিম সিদ্ধ: ডিম সিদ্ধ করে অনেকেই রেখে দেন। ডিমের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকায় একবার গরম করে ফ্রিজে রাখলে তাতে টক্সিন তৈরি হতে পারে, যার ফলে আমাদের সহজেই বদহজম হতে পারে।

    আলু: আলু সেদ্ধ করে অনেকে রেখে দেন ফ্রিজে। তবে জানেন কি যে ঠাণ্ডা আলুতে তৈরি হয় এক ধরণের ব্যাকটেরিয়া যার নাম বটুলিজম? বারবার গরম করলে এই ব্যাকটেরিয়া অনেক বেড়ে যেতে পারে। এর থেকেই হতে পারে হজম, অম্বল ও পেটের নানা সমস্যা।

    ভাত: সকালবেলা হয়তো কাজের লোক রান্না করে দিয়ে চলে গেলো। এরপর আর নতুন করে ভাত বানানোর কোনো দরকার কেউ মনে করেন না। আবার সেই ভাত অনেকেই অনেকবার গরম করে খেয়ে নিচ্ছেন দরকার মতো। কিন্তু আমরা অনেকেই জানি না যে বারবার ভাত গরম করে খেলে সেই ভাতের মধ্যে বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া উৎপন্ন হয় যা আমাদের শরীরে ডায়রিয়া পর্যন্ত সৃষ্টি করতে পারে।

    এইজন্য কষ্ট হলেও এই খাবারগুলো চেষ্টা করুন টাটকা খাওয়ার


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ