ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ভুয়া ম্যাজিস্ট্রেটের ফাঁদে সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর

    ভুয়া ম্যাজিস্ট্রেটের ফাঁদে সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার ঘটনায় তাসনিম সরকার ওরফে অনামিকা (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার নারী সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর (কারা অফিসার) আনজু মিয়াকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা ও স্বর্ণের আংটিসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেন।

    ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করতে আনজুকে মাদকাসক্ত দেখিয়ে জোরপূর্বক একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রংপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। 


    এর আগে বুধবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অনামিকা কাটাবাড়ী এলাকার শাহজাহান সরকারের মেয়ে।

    পিবিআই এসপি বলেন, ২ আগস্ট রংপুর নগরীর সিওবাজার কেল্লাবন্দের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আনজু মিয়া (৫১)। এ ঘটনায় তার স্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। পর দিন ৩ আগস্ট পিবিআইয়ের একটি টিম নগরীর ডিসির মোড়ে অবস্থিত ‘সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্র’ থেকে নিখোঁজ আনজু মিয়াকে উদ্ধার করা হয়।

    আনজু মিয়ার বরাত দিয়ে তিনি আরও জানান, ছয় মাস পূর্বে বিমান ভ্রমণের সময় অনামিকার সঙ্গে পরিচয় হয় আনজু মিয়ার। এরপর তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত ফোন নম্বর আদান-প্রদান ও কথাবার্তা হয়। ২ আগস্ট সকালে অনামিকা ফোন করে আনজুকে রংপুর জিলা স্কুলের মোড়ে ডেকে নেন।

    তিনি জানান, আনজু মোটরসাইকেল চালিয়ে জিলা স্কুল মোড়ে পৌঁছলে একটি মাইক্রোবাস নিয়ে অনামিকাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে এগিয়ে গেলে তাকে দু-তিনজন অপরিচিত ব্যক্তি ঘিরে ফেলেন। পরে জোরপূর্বক পার্শ্ববর্তী সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়।

    এর পর আনজুর দেহ তল্লাশি করে নগদ ৪৪ হাজার ২৫০ টাকা, একটি স্বর্ণের আংটি, একটি হাতঘড়ি ও ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেয় তারা। এ সময় অনামিকার অনুরোধে মাদকাসক্তের চিকিৎসার জন্য আনজুকে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানায় ওই অপরিচিত ব্যক্তিরা।

    পরে জব্দকৃত টাকা ও স্বর্ণের জিনিসপত্র নিরাময় কেন্দ্র হতে নিয়ে নেন অনামিকা। পরবর্তীতে অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় কাপড়সহ এসে আনজুর মোটরসাইকেলটি নিয়ে যাবেন জানিয়ে সেখান সটকে পড়েন অনামিকা ও তার লোকজন বলে তিনি জানান।

    এদিকে আনজুর নিখোঁজের বিষয়টি পিবিআইয়ের নজরে এলে ৩ আগস্ট তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরই মধ্যে নিরাময় কেন্দ্র আনজুর ডোপ টেস্টও করেন।

    এদিকে ঘটনায় জড়িত ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া প্রতারক তাসনিম সরকার ওরফে আনামিকাকে গ্রেফতারে অভিযানে নামের পিবিআই। বুধবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী থেকে অনামিকাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, প্রতারক অনামিকা ও তার সঙ্গে থাকা অন্য সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে নিত্যনতুন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিল। এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। অনামিকাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ