ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • রেমিট্যান্স নিয়ে সিপিডির প্রস্তাব নাকচ অর্থমন্ত্রীর

    রেমিট্যান্স নিয়ে সিপিডির প্রস্তাব নাকচ অর্থমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির সময়ে রেমিট্যান্স প্রবাহ নিয়ে সংশয় প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে সরকারকে আরও ভাবতে হবে। একইসঙ্গে রেমিট্যান্সের টাকা বন্ডে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা উচিত।

    সিপিডির এই সংশয়ের বিষয়ে বুধবার (০৪ আগস্ট) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না।

    তিনি বলেন, গত বছর অস্বাভাবিকভাবে রেমিট্যান্স বেশি ছিল। করোনার কারণে রেমিট্যান্স কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রপ্তানি কমেছে। সামনের দিনগুলো গ্যাপগুলো পূরণ করে কাভার করার চেষ্টা করবো। ভ্যাকসিন দেয়াই এখন অন্যতম কাজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ