ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলায় বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা আদায় ২৪ লাখ টাকা

    ভোলায় বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা আদায় ২৪ লাখ টাকা
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য এবং বাইরে ঘোরাঘুরির কারণে ভোলায় এ পর্যন্ত ১৪১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ২ হাজার ৭৭৬ জনকে ২৪ লাখ ৪১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৬০টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়। এ সময় মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৭৪২টি।

    এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৭৮ জনের জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং এক জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ তথ্য জানান।  

    তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।  

    স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বাইরে ঘোরাফেরার কারণে এ জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুলিশের চেকপোস্ট রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ