ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • জুলাইয়ে রপ্তানি কমেছে ১১ দশমিক ১৯ শতাংশ

    জুলাইয়ে রপ্তানি কমেছে ১১ দশমিক ১৯ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনের মধ্যেই শেষ হয়েছে ২০২১-২২ অর্থ বছরের প্রথম মাস জুলাই। গত অর্থ বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ১১ দশমিক ১৯ শতাংশ রপ্তানি কমেছে।

    মঙ্গলবার (০৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সদ্য জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে ৩৪৭ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। এই মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৭২ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৮৫ শতাংশ কম রপ্তানি হয়েছে।

    জুলাইয়ে ৩০০ কোটি ডলারের উভেন ও নিট পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু রপ্তানি হয়েছে ২৮৮ কোটি ডলার। গত অর্থবছরের একই মাসের তুলনায় ১১ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ৪ শতাংশ পিছিয়ে আছে পোশাক রপ্তানি। নিটপণ্যে ৫ শতাংশ এবং উভেন পণ্যে ১৭ শতাংশ পিছিয়ে আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ