ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • শেয়ারবাজারে এক দিনে তিন রেকর্ড

    শেয়ারবাজারে এক দিনে তিন রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর বিধিনিষেধের মধ্যেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ তিনটি রেকর্ড হয়েছে। 

    জানা গেছে, সোমবার বাজার মূলধন ও প্রধান দুটি সূচক লেনদেন শেষে রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাই বাজার মূলধন রেকর্ড উচ্চতায় উঠেছিল। আর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ জুলাই ও ডিএস–৩০ সূচক ২৫ জুলাই রেকর্ড উচ্চতায় ছিল।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৬ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৪৮২ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে। 

    ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে আজ সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

    বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। সূচকের পাশাপাশি আজ লেনদেনেও ছিল বেশ ভালো গতি। তার সুফল দিন শেষে পড়েছে বাজার মূলধন ও সূচকে।

    এ ছাড়া ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। এটিই ঢাকার বাজারের এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।

    ডিএসইর দুটি সূচক ও বাজার মূলধন রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ায় এখন সূচক দুটি সামান্য বাড়লেই প্রতিদিনই রেকর্ড হবে। আর বড় মূলধনীসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লে রেকর্ড উচ্চতায় উঠবে বাজার মূলধন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ