ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধী বোন ও মাকে খেতে না দেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী বোন ও মাকে খেতে না দেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী কলেজ ছাত্রী বোন ও মাকে নির্যাতন করে খেতে না দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। তাই অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মা রুনু বেগম। 

    স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম। তাঁর দুই ছেলে বাহাউদ্দিন মিয়া, মাঈন উদ্দিন মিয়া ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারহানা জাহান এলিন। ফারহানা জাহান এলিন ডাসার শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করছেন। 

    তাঁর দুই ছেলে বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন তারা তাঁর বোন ফারহানা জাহান ও মা রুনু বেগমকে কোন খাবার না দিয়ে মাঝে মধ্যে নির্যাতন করে আসছেন। 
    এমনকি যে ঘরে তাঁরা থাকেন ওই ঘর থেকে বের করে দেওয়ার জন্য ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন ছেলেরা। 
    এঘটনায় মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম বলেন, করোনার মধ্যে খাবার-দাবার দেয়না ছেলেরা। ঘর বন্ধ করে শারীরিক নির্যাতন করে। আমার মেয়ে ডাসার শেখ হাসিনা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফারহানা জাহান এলিন প্রতিবন্ধী হওয়ায় তাকেও নির্যাতন করে তারা। আমার প্রতিবন্ধী মেয়েকেও তারা খেতে দেয়না। 

    মা রুনু বেগম এঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

    অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। আর সরকারী ভাবে মা ও মেয়েকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় তার ব্যবস্থা করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ