ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • লঞ্চঘাট: ভোলায় রাজধানীমুখী যাত্রীদের ঢল

    লঞ্চঘাট: ভোলায় রাজধানীমুখী যাত্রীদের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার লঞ্চঘাটগুলোতে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে ভোলার ইলিশা, ভোলা নদী বন্দর এবং চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ৬টি লঞ্চ।

    বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সংযোগস্থল ইলিশা থেকেই ঢাকা ও লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে গেছে বেশিরভাগ লঞ্চ। দুর্ভোগ উপেক্ষা করে গাদাগাদি করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন যাত্রীরা।

    গার্মেন্টস খোলা এবং লঞ্চ চলাচল শুরু হওয়ার খবরে সকাল থেকেই যাত্রীদের ঢল নেমেছে। এদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিলেন পোশাক শ্রমিক। যারা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন।

    অতিরিক্ত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এসব লঞ্চ গন্তব্যে ছেড়ে যায়। গাদাগাদি করে যাতায়াতের কারণে একদিকে যেমন করোনা সংক্রামণের ঝুঁকি অন্যদিকে চরম বিড়ম্বনা-ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।  তবে স্বাস্থ্যবিধি মানাতে বিআইডব্লিটিএ, নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের প্রচারণা চালাতে দেখা গেলেও সেদিকে সচেতনতা দেখা যায়নি যাত্রীদের।  

    এ ব্যাপারে ভোলা বিআইডব্লিটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, জেলা থেকে ঢাকার উদ্দেশে ৬টি লঞ্চ ছেড়ে গেছে, যাত্রীদের চাপ থাকলে দুপুর ১২টার মধ্যে আরো লঞ্চ যাবে। তবে যাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমরা নজর রাখছি। এছাড়া প্রচারণা চালানো হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ