ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • হিজলায় সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেধে নির্যাতন!

    হিজলায় সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেধে নির্যাতন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগ এনে এক সংখ্যালঘু পরিবারের যুবককে অমানবিক নির্যাতন করলেন ওই বাজারের ব্যবসায়ী আব্দুল সালাম সরদার। ‍এ ঘটনার ‍একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
     
    ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নির্যাতনের সময় তাঁর স্ত্রী বাঁচাতে এলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ওই ব্যবসায়ী। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক তোলপাড়।

     ঘটনা সূত্রে জানা যায়, কাউরিয়া বাজারের কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে নির্মলচন্দ্র দাস কে কাউরিয়া বন্দরের মুদি ব্যবসায়ী সালাম সরদার এর দোকানে দুই প্যাকেট সিগারেট চুরি করার অভিযোগ এনে শনিবার বেলা ১১ টায়  জনসম্মুখে সুপারি গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করেছেন।

     শুধু নির্যাতন করেই ক্ষ‍ান্ত হননি মুদি ব্যবসায়ী, তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন।

    তবে ব্যবসায়ী সালাম নির্যাতনের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

     এ ব্যাপারে নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রুপা দাস জানান, সকালবেলা ব্যবসায়ী সালাম সরদার আমার স্বামী নির্মল চন্দ্র দাস কে বাড়ি থেকে বাজারে ডেকে নেয়। নির্মল বাজারে যাওয়ার পর তাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছে। আমি তখন মার ছাড়াতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার স্বামী যদি চুরি করে তাকে তার জন্য থানা পুলিশ আছে তারা বিচার করবে। কিন্তু তারা সেটা না করে আমার স্বামীকে নির্যাতন করছে। আমি এই নির্যাতনের বিচার চাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ