ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • সোনিয়া-মমতা বৈঠকের পর নতুন সিদ্ধান্ত তৃণমূলের

    সোনিয়া-মমতা বৈঠকের পর নতুন সিদ্ধান্ত তৃণমূলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোনিয়া-মমতার বুধবারের সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। অবশেষে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা-সোনিয়া বৈঠকের পর সংসদে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল। খবর হিন্দুস্তান টাইমসের। 

    খবরে বলা হয়, শুক্রবার রাজ্যসভা ও লোকসভায় ফ্লোর ম্যানেজমেন্ট নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোনিয়া - মমতা সাক্ষাতের পর বৈঠকে তৃণমূলের যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অনেকের দাবি, গত বৈঠকে হাজির না থাকায় তৃণমূলই সত্যিই বিজেপির বিরোধিতা করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিল বামেরা। সেই চাপেই এদিনের বৈঠকে যোগ দিয়েছেন সৌগত রায়।

    গত বুধবার সোনিয়া - মমতা সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। বৈঠকে পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কীভাবে চাপে ফেল হবে তার কৌশল তৈরি হয়। সেই বৈঠকে তৃণমূল গরহাজির থাকায় তারা সত্যিই বিজেপি বিরোধিতা করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় বামেরা। তার পর এদিনের বৈঠকে দেখা গেল তৃণমূলকে।

    হিন্দুস্তান টাইমস জানায়, নিজের রাজনৈতিক কৃতিত্ব অন্যের সঙ্গে ভাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে সবার থেকে আলাদা ভাবেন তিনি। তাই বিজেপি বিরোধিতা করলেও বিরোধী দলগুলির বৈঠকে অনেক সময়ই দেখা যায় না তৃণমূলকে। সম্ভবত নয়া দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতে তাঁকে বিরোধী ঐক্যের গুরুত্ব বোঝাতে পেরেছেন সোনিয়া গান্ধী। যার জেরে বিরোধী দলের বৈঠকে দেখা গিয়েছে তৃণমূলকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ