ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

    বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে পন্টুনের মাথা থেকে বরিশাল বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন চরমোনাইন ইউনিয়ন বিশ্বাসের হাটের চায়ের দোকানি শাহিন খলিফা (৩৫)।

    শুক্রবার বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। শাহিন বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমোত আলী খলিফার ছেলে। চরমোনাই বিশ্বাসের হাটে চায়ের দোকান ছিল তার।

    প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বরিশালে দোকানের মালামাল কিনতে যান শাহিন। ফেরিঘাটের জনতার কাছ থেকে জানাযায়, বেলতলা ফেরির পন্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে ছিলেন তিনি। হঠাৎ করেই পন্টুন থেকে পড়ে যান তিনি। 

    এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি শাহিনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ