ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • বাসদ’র কমিউনিটি কিচেনের মাধ্যমে খাদ্য সরবরাহ কার্যক্রম উদ্বোধন

    বাসদ’র কমিউনিটি কিচেনের মাধ্যমে খাদ্য সরবরাহ কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান লকডাউনে কর্মহীন মানুষ সহ গৃহবন্দি অসহায় দুস্থ ও পথচারী ভবঘুরেদের খাদ্য সহায়তায় কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিউনিটি।

    আজ শুক্রবার (৩০ জুলাই) “সহযোগিতা নয়, এ বাঁধন ভ্রাতৃত্বের” এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১১টায় নগরীর বাটার গলি দলীয় কার্যালয় থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনকালে বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, চলমান লকডাউনে অসহায় দুস্থ ও কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ছিল। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিনই পর্যায়েক্রমে ত্রিশটি ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি নগরীর বিভিন্নস্থানে ভবঘুরে ও ভাসমান মানুষদেরও খাদ্য সরবরাহ করে যাব।

    বাসদ জেলা শাখার আহবায়ক ইমরান হাবীব রুমন বলেন, তাদের এই কার্যক্রমে ২৫ জন স্বেচ্ছাসেবক সহায়তা করছেন। এদের মাধ্যমে প্রতিদিন ৩টি ওয়ার্ডে ছয় শতাধিক বাসায় খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ