ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কৃষিঋণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার কোটি টাকা নির্ধারণ

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার কোটি টাকা নির্ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরে নতুন নীতিমালা ঘোষণা করেছে। যা কিনা গত অর্থবছরের জন্য নির্ধারিত ২৬ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় ৭ দশমি ৯৮ শতাংশ বেশি।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই পরিস্থিতিতে গত অর্থবছর অনেক খাতে আশানুরুপ ঋণ বিতরণ না হলেও কৃষিতে বিতরণ হয়েছে ২৫ হাজার ৫১১ কোটি টাকা। মোট লক্ষ্যমাত্রার যা ৯৭ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের নিবিড় তদারকির ফলে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ