ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • হাসারাঙ্গার রেকর্ডে ভারতের সংগ্রহ মাত্র ৮১

    হাসারাঙ্গার রেকর্ডে ভারতের সংগ্রহ মাত্র ৮১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮১ রানে সংগ্রহ করেছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলটি।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪তম জন্মদিনে নেমেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ৯ রান খরচ করে ৪ উইকেট তুলেছেন এই স্পিনার। জন্মদিনে যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে সেরা স্পেল। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের। ৩৫তম জন্মদিনে ২০১৪ সালে নেদারল্যান্ডের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট আদায় করেন প্রোটিয়া তারকা।

    এদিন ৩৬ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এক বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন শিখর ধাওয়ান। ১৫ বলে ৯ রান তুলেন দেবদত্ত পাড়িক্কল, তিন বল খেলে শূন্য হাতে ফেরেন সঞ্জু স্যামসন, ১০ বলে ১৪ রান আসে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে, ১৫ বলে ৬ রান করেন নীতীশ রানা।

    দলীয় ৫৫ রানের মাথায় ফিরে যান ভুবেশ্বর কুমার। ৩২ বলে ১৬ রান তুলেন তিনি। ৫ বলে ৫ রান করেন রাহুল চাহার ও দুই বলে শূন্য রান করেন বরুণ চক্রবর্তী।

    শেষ দিকে চেতন সাকারিয়াকে নিয়ে ২০ বলে ১৮ রান তুলেন কুলদীপ জাদব।

    ২৮ বলে ২৩ রান করেন জাদব। ৯ বলে ৫ রান করে তার সঙ্গে অপরাজিত ছিলেন সাকারিয়া।

    হাসারাঙ্গার চার উইকেট ছাড়াও দাসুন শানাকা দুটি উইকেট আদায় করেন। একটি করে উইকেট শিকার করেছেন দুসমান্থা চামিরা ও রমেশ মেন্ডিস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ