ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরিশালে নতুন শনাক্ত ৮৫৪, উপসর্গসহ মৃত্যু ১৩

    বরিশালে নতুন শনাক্ত ৮৫৪, উপসর্গসহ মৃত্যু ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪শ ২৮ জনে।

    পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৫ জন রোগী মৃত্যুবরণ করলেন।

     

    করোনায় মৃতদের মধ্যে বরিশালের ৩ জন, পিরোজপুরের ১ জন এবং ঝালকাঠির ১ জন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪শ ৪২ জন মৃত্যুবরণ করলেন। বুধবার (২৮ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে সুস্থ হয়েছেন ১৭৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮ হাজার ৪৬৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন। প্রসঙ্গত, শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এরপরেই অবস্থান পিরোজপুরের। তালিকার সবার নীচে রয়েছে বরগুনা জেলা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ