ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ৪২তম বিসিএসে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি

    ৪২তম বিসিএসে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংকট মোকাবিলায় নতুন করে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, ‘কোডিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক (সহকারি সার্জন) নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় নবম গ্রেডের দুই হাজার চিকিৎসকের (সহকারী সার্জন) পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মজুরি জ্ঞাপন করছি।’

    সম্প্রতি জাহিদ মালেক বলেছেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা আরো বাড়াতে প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় নতুন আরও ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে।

    প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি।

    ১৮ জুলাই পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌখিক পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ