ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

    বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। ঈদুল আজহার পর সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে জেলা প্রশাসন। 

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জুলাই) বরিশাল মহানগরীসহ জেলায় ১৭টি অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। অভিযানে ৯৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোট ৯৬ টি মামলার বিপরীতে ১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেছেন সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত। সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় এই জরিমানা করা হয়। 

    এদিকে বেলা ১১ টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল। এসময় ২ ব্যক্তি ও ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে তুষার মেডিকেল হলকে ১০ হাজার, দি মেডিকাসকে ৫ হাজার এবং মেসার্স এনাম মেডিকেলকে ১৫ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

    এছাড়া ২ মোটরসাইকেল চালককে ৫শ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

     নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় এই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অভিযানে সহায়তা করেন বিজিবি, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ