ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • গৌরনদীতে ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার

    গৌরনদীতে ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন-ঝালকাঠির গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের পুত্র বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের পুুত্র মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার পুত্র নাহিদ হোসেন (২১)।

    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঈদ-উল আজহার দুইদিন পূর্বে ঝালকাঠির সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতারকৃতরা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করেন। সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম।

     জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির কথা স্বীকার করেছেন বলেও ওসি উল্লেখ করেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ