ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, সোমবার বিকেলে আগৈলঝাড়া সদর বাজার, বাইপাস মোড়, রথখোলা, গৈলা বাজার, দাসেরহাট, রাজিহার বাজার, বাশাইল বাজার, ছয়গ্রাম বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম।

    এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ বিক্রেতাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ