ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • লালমোহনে বিধি-নিষেধ অমান্য করায় ১০ জনের অর্থদন্ড

    লালমোহনে বিধি-নিষেধ অমান্য করায় ১০ জনের অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে বিধি-নিষেধ অমান্য করায় ভোলার লালমোহনে ১০ জনের অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) লালমোহন পৌর শহরে অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড করা হয়।

    অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। এসময় তিনি লকডাউনের বিধি-নিধেষ অমান্য করায় ১০টি মামলা ও ১০ জনকে ২ হাজার ৯শত টাকা অর্থদন্ড করেন। পাশাপাশি সকলকে সচেতন করা সহ মাস্কবিহীন পথচারীদেরকে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।

    এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে কঠোর লগডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

    এছাড়া লালমোহনে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পৌর-শহরে প্রবেশের রাস্তায় পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ