ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • জোয়ারের পানিতে প্লাবিত বরিশালের নিম্নাঞ্চল

    জোয়ারের পানিতে প্লাবিত বরিশালের নিম্নাঞ্চল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের নিম্নাঞ্চল। বিপদসামীর উপর দিয়ে বইছে কীর্তনখোলাসহ ৯ নদীর পানি। জোয়ারের পানি ঢুকে পড়েছে বরিশাল নগরীতে। প্লাবিত হয়েছে নগরীর অপেক্ষাকৃত নিম্নাঞ্চল। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। জোয়ারের পানির সাথে ড্রেনের পানি যুক্ত হয়ে তলিয়ে গেছে পাড়া-মহল্লার রাস্তা-ঘাট।   



    পাউবো জানায়, বরিশালে কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়া, সুরমা-মেঘনার মিলিত প্রবাহ, কচা, বিষখালী, বুড়িশ্বর-পায়রা নদীর মিলিত প্রবাহ এবং বরগুনায় বিষখালীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    পূর্ণিমার জোর কারণে বরিশাল অঞ্চলে নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়াসহ অন্তত ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    নদীর পানি ঢুকে পড়েছে বরিশাল নগরীতে। ফলে প্লাবিত হয়েছে সাগরদী, ধানগবেষণা রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, রসুলপুর, স্টেডিয়াম বস্তিসহ বিভিন্ন এলাকা।


    সদর উপজেলার চরবাড়িয়া, লামছড়িসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চলও হয়েছে প্লাবিত

    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পূর্ণিমার জোর কারণে কীর্তনখোলাসহ এই অঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকেলে নগরীতে কীর্তনখোলার পানি বিপৎসীমার দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে


    পাউবো সূত্র জানায়,কীর্তনখোলাসহ বরিশালে নয়াভাঙ্গুলী নদীর পানি বিপৎসীমার দশমিক ৭০ সেন্টিমিটার, বরগুনায় বিষখালীর পানি বিপৎসীমার দশমিক ৩৫ সেন্টিমিটার, সুরমা-মেঘনার মিলিত প্রবাহে পানি দশমিক শূন্য , কচা নদীর পানি দশমিক ৭৫, বিষখালীর পানি দশমিক ৮১, বুড়িশ্বর-পায়রা নদীর মিলিত প্রবাহের পানি দশমিক শূন্য এবং তেঁতুলিয়ায় দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ