ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • সরকারি সিদ্ধান্ত না মেনে পোশাক কারখানা চলছেই

    সরকারি সিদ্ধান্ত না মেনে পোশাক কারখানা চলছেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর লকডাউনের নিয়ম অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোষাক কারখানার টেক্সটাইল ও ডাইং বিভাগ খোলা রেখেছে মালিকপক্ষ। অভিযোগ উঠেছে ওই বিভাগে দুই শিফটে প্রায় ১৮০০ শ্রমিককে জোর করে কাজ করানো হচ্ছে।

    ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসের বিরুদ্ধে শ্রমিকরা এমন অভিযোগ করেছে। এছাড়াও শ্রমিকদের অভিযোগ বিভিন্ন পোষাক কারখানা শ্রমিকদের জোর করে কাজ করাচ্ছে। অনেকে চাকরি হারানোর ভয়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবন বাজি রেখে কাজে যোগ দিতে হচ্ছে। তবে শ্রমিকদের এ অভিযোগ মিথ্যা দাবি করেছে মালিকপক্ষ ও বিকেএমইএ।


    নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, বিসিকের ফকির অ্যাপারেলস শুধু ঈদের দিন বন্ধ রাখা হয়েছে। এর পরের দিন থেকে টেক্সটাইল ও ডাইং বিভাগ চালু রাখা হয়। এ বিষয়ে কয়েকজন শ্রমিক প্রতিবাদ জানালে তাৎক্ষণিক তাদের পাওনা দিয়ে চাকুরিচ্যুত করা হয়েছে। এতে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। ওই দুটি বিভাগে কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। শ্রমিকদের দুপুরে ও রাতে কারখানার ভিতরেই খাবার দেওয়া হচ্ছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক শিফট এবং সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত আরেক শিফট কাজ চলে। কাজ শেষে একজন করে ধীরে ধীরে সকল শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
    এ বিষয়ে ফকির অ্যাপারেলসের টেক্সটাইল ইউনিটের এইচ আর এডমিন মোশারফ হোসেন বলেন, আমাদের কারখানা বন্ধ। কেউ তথ্য দিলে সে মিথ্যা বলেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ