ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পটুয়াখালীতে ১৮৯১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

    পটুয়াখালীতে ১৮৯১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে ১ হাজার ৮৯১টি মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় জেলার কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

    এরপর লঞ্চঘাটস্থ মদিনা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জাম মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

    অপরদিকে জেলার ডিসি কোর্ট জামে মসজিদ, বাইতুল আমান ট্রাস্ট জামে মসজিদ, কলের পুকুরপাড় জামে মসজিদ, নিউমার্কেট জামে মসজিদ, নেছারিয়া মাদ্রাসা জামে মসজিদ ও ওয়ায়েজিয়া জামে মসজিদসহ জেলার ১ হাজার ৮৯১টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সকল মসজিদে দেশ ও জাতির কল্যাণে এবং করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    জামাত শুরু করার আগে পবিত্র ঈদুল আজহায় উদ্‌যাপনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, করোনাভাইরাসের সংক্রমণ রোধসহ কোরবানি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে ইমামগণ আলোচনা করেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ