ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কোরবানি দিতে ছাগল কিনেছেন বিদ্যা সিনহা মিম

    কোরবানি দিতে ছাগল কিনেছেন বিদ্যা সিনহা মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতবারের মতো এবারও পশু কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার একটি ছাগল কিনেছেন তিনি। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে।


    মূলত দুজন গৃহকর্মী, গাড়িচালকের জন্য কোরবানি দিচ্ছেন মিম। তার বাড়ির এই তিন বিশ্বস্ত সহযোগী গত ১০ বছর ধরেই কাজ করছেন। করোনাকালীন সময়ে ঈদের দিন তাদের মুখে হাসি ফোঁটাতে কোরবানির জন্য এই ছাগল উপহার দিলেন মিম।

    মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, কোরবানির জন্য কেনা ছাগলকে তিনি পাতা খাওয়াচ্ছেন।

    ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

    এ নায়িকা বলেন, ‘আমাদের বাড়িতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই মুসলিম। তারা তো আমাদের পরিবারই অংশ। পূর্ণ আনন্দ নিয়ে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই পশুটি কিনেছি।’

    এই পোস্টের পর পরই প্রশংসায় ভাসছেন মিম। অন্য ধর্মীয় রীতি এবং বাড়ির সহযোগীদের আনন্দ-আবেগ নিয়ে মিমের ভাবনা সবার প্রশংসা পাচ্ছে।

    ছবিটি পোস্ট দেয়ার পর মাত্র ১৪ ঘণ্টাতেই এক লাখ ৪ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। মন্তব্য জমা পড়েছে প্রায় ৬ হাজার!

    এমন উদ্যোগের বিষয়ে মিম এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগে তাদেরকে জামা-কাপড় দিতাম। পরে কোরবানির ঈদ উপলক্ষে ভাবনা আসে তাদের জন্য কোরবানির পশু কিনলে কেমন হয়! এরপর থেকেই এ কাজটা করছি। আসলে তাদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে ভালো লাগে। মনে প্রশান্তি কাজ করে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ