ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার আশোকাঠী ব্রিজের উপর পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 


সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত একটার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার।

নিহত ব্যক্তি মেহেদী হাসান এরশাদ বেপারী (৩৮) গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সামসুল হক বেপারীর ছেলে। তিনি গৌরনদী পৌরসভার কর শাখার অস্থায়ী কর্মচারী ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন।

প্রসংগত, গত রবিবার সকাল ১০টার দিকে কাসেমাবাদ থেকে মোটরসাইকেলযোগে গৌরনদী সদরে যাচ্ছিলেন কাসেমাবাদ গ্রামের শফিকুল হাওলাদার ও এরশাদ বেপারী। পথিমধ্যে আশোকাঠী ব্রিজের উপর পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার নিহত ও আরোহী এরশাদ বেপারী গুরুতর আহত হন।

এরশাদ বেপারীকে প্রথমে শেবাচিম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন