ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন
  • বেতন অর্ধেক কমিয়ে বার্সায়ই থাকছেন মেসি

    বেতন অর্ধেক কমিয়ে বার্সায়ই থাকছেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই খবরটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলো গোটা ফুটবল দুনিয়া। কয়েক মাসের উৎকণ্ঠা শেষে অবশেষে লিওনেল মেসির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। অর্ধেক বেতন কমিয়ে নিজের আশৈশব ক্লাবটিতে থাকতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

    ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নতুন করে ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে ৫ বছরের চুক্তি করছে কাতালান ক্লাবটি। ততদিনে মেসির বয়স হবে ৩৯ বছর! তবে তাতেও রাজি বার্সেলোনা।

    ২০০৪ সালে বার্সার জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর নিজের পুরো পেশাদার ক্যারিয়ার এখানেই কাটিয়েছেন মেসি। চলতি মাসে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট হয়ে যান আর্জেন্টাইন তারকা। গেল মৌসুমে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকে এবারের মৌসুম শেষ হওয়ার পরও ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াননি ক্ষুদে জাদুকর। তবে অবশেষে জানা গেল, ক্লাবটিতেই থাকছেন তিনি।


    এরমধ্যে বেশ কয়েকটি ক্লাব তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিলো পিএসজি-ইন্টার মিলান-ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। তবে কারো প্রস্তাবেই সাড়া দেননি বিশ্বসেরা ফুটবলার।


    যেভাবে মেসির সঙ্গে চুক্তি করলো বার্সা

    চলতি বছরে ফাঁস হওয়া খবর অনুযায়ী, সবশেষ চুক্তিতে ৪ বছরে ক্লাবের পক্ষ থেকে ৫৫০ মিলিয়ন ইউরো পেয়েছেন লিও। যা দেখে চোখ কপালে উঠেছিলো সবার। সে অনুযায়ী বাৎসরিক ১৩৮ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছিলেন মেসি।

    তবে এবার আর সেরকম আকর্ষণীয় প্রস্তাব দিতে পারছেনা কাতালানরা। করোনার প্রভাবে আর্থিক সংকট তো আছেই। তার ওপর আছে লা লিগার চোখ রাঙানি। স্প্যানিশ লিগের আয়োজকদের ফেয়ার প্লে নীতি অনুযায়ী মেসির এমন আকাশচুম্বি বেতনকাঠামো নিয়মবহির্ভূত। এ অবস্থায় বেতন না কমালে মেসিকে ক্লাবটি রাখতে পারবেনা বলে হুঁশিয়ারিও দেয়।

    ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ারকে ধরে রাখতে, খরচ কমাতে উঠেপড়ে লাগে বার্সেলোনা। এরইমধ্যে জুনিয়র ফিরপো, ক্লেয়ার তোদিবো, কার্লেস এলেনা ও হুয়ান মিরান্ডাকে বিক্রি করে দিয়েছে ক্লাবটি। ধারে পাঠিয়ে দিয়েছে ফ্রান্সিসকো ত্রিনকাওকে। এছাড়াও ক্লাব ছেড়ে দিয়েছে ম্যাথিউস ফার্নান্দেজকে।

    তারপরও নির্ধারিত কাঠামোয় আনতে পারছিলোনা বার্সা। ফলে নিজের বেতন অর্ধেক করতে রাজি হয়েছেন লিওনেল মেসি।


    মেসির অন্যান্য প্রস্তাবগুলো

    ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যে কোন ক্লাবের সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারতেন মেসি। পিএসজি-ইন্টার মিলান-ম্যানচেস্টার সিটি আগ্রহ দেখিয়েছিলো তাকে দলে ভেড়াতে। তার শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার একটি গুঞ্জনও উঠেছিলো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও তার প্রতি আগ্রহ দেখায়। এরমধ্যে ফরাসী ক্লাব পিএসজি তাকে আকর্ষণীয় প্রস্তাব দেয়। তবে সবগুলো প্রস্তাব উড়িয়ে দিয়ে নিজের ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন মেসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ