ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • চলন্ত বিমান থেকে লাফিয়ে নামার চেষ্টা নারীর!

    চলন্ত বিমান থেকে লাফিয়ে নামার চেষ্টা নারীর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলন্ত বিমানে যাত্রীদের বিরূপ আচরণ নতুন কিছু নয়। অনেক সময় বিমানের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করে থাকেন যাত্রীরা।তবে মধ্য আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টার নজির বোধহয় খুব বেশি নেই। চলন্ত বিমান থেকে নামার চেষ্টা করায় এক নারীকে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন বিমানকর্মীরা।

    গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এক নারী মধ্য আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করেন। বিমানকর্মীরা প্রথমে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী অসংলগ্ন আচরণ করতে থাকলে বাধ্য হয়ে তাকে টেপ দিয়ে সিটের বেঁধে রাখেন বিমানকর্মীরা।

    টেক্সাস থেকে নর্থ ক্যারোলিনা যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে এই ঘটনা ঘটে। তিন ঘণ্টার ফ্লাইটে ওই নারী নার্ভাস ব্রেকডাইনের শিকার হয়ে অসংলগ্ন আচরণ শুরু করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    এদিকে, ওই নারীকে এভাবে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখার সমালোচনা করেছেন অনেকে। তাদের মতে, ভালো কোনো উপায়ে ওই পরিস্থিতি সামাল দিতে পারতেন বিমান কর্তৃপক্ষ। যদিও বিমান কর্তৃপক্ষের দাবি সেসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য কোনো উপায় মাথায় আসেনি তাদের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ