ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • পাকিস্তান-তালেবানের হাতে আক্রান্ত আফগানিস্তান

    পাকিস্তান-তালেবানের হাতে আক্রান্ত আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বর্তমান অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগান সংবাদমাধ্যম ও রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ৷ তাদের মত, পাকিস্তানের প্রচ্ছন্ন তালেবান সমর্থন মার্কিন সেনা প্রত্যাহারের আবহে অস্থিরতাকে প্রশ্রয় দিচ্ছে৷

    যদিও পাকিস্তানের ওপর করা এই অভিযোগ নতুন কিছু নয়৷ পাকিস্তান তালেবান গোষ্ঠীদের আশ্রয় ও সামরিক সমর্থন দিয়ে এসেছে বলে আফগান সরকারের তরফ থেকেও অভিযোগ উঠেছে৷ দুই দশক দীর্ঘ মার্কিন সেনা অবস্থানের শেষে নতুন করে আলোচনায় এসেছে এই বিষয়টি৷

    এ ব্যাপারে আফগান রাজনীতিক আবদুল সাত্তার হুসেইনি সম্প্রতি একটি টিভি শোতে বলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা পাকিস্তানের হাতে আক্রান্ত৷ আমরা শুধু তালেবানের বিরুদ্ধে লড়ছি না, আমরা পাকিস্তানের সঙ্গে এই মেকি যুদ্ধেও জড়িত৷ তালেবানদের আফগানিস্তানের জন্য কোনো পরিকল্পনা নেই, আর আমরাও পাকিস্তানের উদ্দেশ্য মেনে নিতে রাজি নই৷

    পাকিস্তান অবশ্য এই সব অভিযোগকে স্বীকার করে না।তবে তালেবানের সঙ্গে পাকিস্তানের এই সখ্যতা আফগানরা সহজভাবে নেন না৷ 

    গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটি আফগান টিভি শোতে উপস্থাপক পাকিস্তানে কিছু তালেবান নেতাদের অবস্থান করা প্রসঙ্গে প্রশ্ন করেন৷ মন্ত্রী জানান যে তিনি এ বিষয়ে অবগত নন৷ মন্ত্রী বারবার উপস্থাপককে বোঝাতে চেষ্টা করেন যে এসব অভিযোগ ভিত্তিহীন, কিন্তু উপস্থাপকের সব প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি৷ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অনুষ্ঠানে প্রায়ই পাকিস্তানের একটি নেতিবাচক রূপ তুলে ধরা হয়৷

    কাবুলের সাংবাদিক শারিফ হাসানিয়ার গণমাধ্যমকে বলেন, আফগান-পাক সম্পর্ক চার দশকেরও বেশি সময় ধরে এমন থেকেছে৷ বেশিরভাগ আফগানরাই পাকিস্তানকে নেতিবাচকভাবে দেখে কারণ নব্বইয়ের দশকে ইসলামাবাদ তালেবান ও মুজাহিদিনকে সমর্থন করেছিল৷

    ২০১৫ সালে ইমরান খান বলেছিলেন যে তার হাসপাতালে এক আহত তালেবান যোদ্ধার চিকিৎসা হয়েছিল৷ সম্প্রতি পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন যে তালেবান সদস্যদের পরিবার পাকিস্তানে রয়েছে৷

    যেহেতু এই দুই দেশের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব দুই দেশের মধ্যে বড় ভূমিকা রাখে, সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের ফলাফলও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    এ ব্যাপারে পাক কর্মকর্তাদের জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি করতে হলে কাবুলকে এই ধরনের অভিযোগ আনা বন্ধ করতে হবে৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ