ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার গৌরবময় অধ্যায় পার করছে-পংকজ নাথ 

বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার গৌরবময় অধ্যায় পার করছে-পংকজ নাথ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ ষ্টীমার ঘাট নতুন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার গৌরবময় অধ্যায় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে অর্থনৈতিক ও শিল্পখাতে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং অবকাঠামো ও সামাজিক খাতেও দ্রুত উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মানুষের সম্মানজনক জীবন ও সামাজিক মর্যাদা দিয়েছেন শেখ হাসিনা। 

আজ সোমবার বিকেলে নতুন রাস্তা উদ্বোধন শেষে সাংসদ পংকজ নাথ ষ্টীমার ঘাট নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের কাজ উদ্বোধন করে চরএককরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদ এর করব জিয়ারত করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা ও চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মকিম তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ