ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • সৌদির করা মামলায় বিপাকে যুক্তরাষ্ট্র

    সৌদির করা মামলায় বিপাকে যুক্তরাষ্ট্র
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে দুটি মামলা দায়ের করেছে দেশটি। যা নিয়ে বিপাকে পড়েছে ওয়াশিংটন। তাদের আশঙ্কা, এতে করে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অতিসংবেদনশীল গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

    ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সৌদির সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। মূলত এটিই তাদের উদ্বেগ হওয়ার কারণ।

    মামলা দুটির মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আল-জাবরির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছিল সেটিই আরও প্রকাশ্যে এলো।

    আল-জাবরি ২০১৭ সাল থেকে আটক থাকা যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ পন্থি বলে পরিচিত। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ বিরোধ থেকে উদ্ভূত। তবে ওয়াশিংটন আশঙ্কা করছে, আদালতে তাকে নিয়ে খোলাখুলি কথাবার্তা হলে যুক্তরাষ্ট্রের গোপনীয় অভিযানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

    এর আগে গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন আল-জাবরি। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাকে হত্যার জন্য কানাডায় ‘টাইগার স্কোয়াডের’ সদস্য পাঠান যুবরাজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ