ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন

    কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের সহিংসতা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমতাবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।

    প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার (১১ জুলাই) এটি স্থাপন করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানদের হামলার কারণে কাবুল ও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাছাড়া এটি ন্যাটো বিদেশি কূটনীতিক ও ত্রাণকর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম।

    এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার উদ্দেশে স্থানীয় সময় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাবুলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তথ্যটি জানিয়েছেন। তবে এটি কারা স্থাপন করেছে কিংবা কী ধরনের সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ