ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ার সব সেনা প্রত্যাহার 

    আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ার সব সেনা প্রত্যাহার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবিবার দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে তার দেশের অংশগ্রহণের অবসানের খবর নিশ্চিত করে বলেছেন, দেশটি থেকে ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেয়া হয়েছে।

    বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, গত এপ্রিলে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় যে তারা আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তানে থাকা তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নেবে। সংঘাতপূর্ণ এ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অবসানে ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যানবেরা এ ঘোষণা দেয়।


    প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন স্কাই নিউজ’কে বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০ শতাংশ সৈন্য ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে’ আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

    তিনি আরো বলেন, ‘এর মানে আমরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোন অংশ হতে চাই না, তা না বরং আমরা এমনটা মনেকরি যে এটা আমাদের জাতীয় স্বার্থের বা আমাদের মিত্র দেশগুলোর স্বার্থের একটি অংশ।’ ‘আপাতত: এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে।’


    আফগানিস্তানে তালেবান ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে গত ২০ বছরে দেশটিতে অস্ট্রেলিয়া ৩৯ হাজার সৈন্য মোতায়েন করেছিল। আর এ মিশনে অস্ট্রেলিয়ার কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয় এবং দেশটির ৪১ সৈন্য প্রাণ হারায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ