ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • তুরস্কে বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত

    তুরস্কে বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কে পূর্বাঞ্চলে ইরান সীমান্তের কাছে এক বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

    রোববার (১১ জুলাই) ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    স্থানীয় দু’টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার নিকটে অবস্থিত তুর্কি-ইরান সীমান্তের কাছে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি নিচু খাদে পড়ে যায় এবং এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে বলে স্থানীয় ওই দু’টি সূত্র জানিয়েছে।

    এশিয়া থেকে অবৈধপথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের রুট তুরস্ক। ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ইরান সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও পশ্চিমে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো শহরগুলোর মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ