ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা
  • মোদির মন্ত্রিসভার ৪২ শতাংশ ফৌজদারি মামলায় অভিযুক্ত

    মোদির মন্ত্রিসভার ৪২ শতাংশ ফৌজদারি মামলায় অভিযুক্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের বহর বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। এদের মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা আছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডিআর।

    সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা ও রাহাজানির অভিযোগে বিভিন্ন সময় এসব মামলা দায়ের হয়েছে। এছাড়া তাদের মধ্যে ৯০ শতাংশই কোটিপতি।

    নতুন মন্ত্রিসভার মোট ৩৩ জনের (৪২ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। ২৪ জনের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা ও রাহাজানির মতো গুরুতর অভিযোগ আছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপির প্রার্থী ও বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ রয়েছে।

    নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দাখিল করেছিলেন সেটির ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ