ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা
  • পুতিনকে ফোন করে বাইডেনের হুমকি

    পুতিনকে ফোন করে বাইডেনের হুমকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া ভিত্তিক অপরাধী চক্রের মুক্তিপণের দাবিতে বিভিন্ন হামলা নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

    এক বিবৃতিতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, শুক্রবার এই দুই নেতার মধ্যে কথা হয়। এতে রাশিয়ার ওই অপরাধী চক্রের হামলায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে বলে উল্লেখ করে বাইডেন।

    রাশিয়ার ভিতর অবস্থানকারী গ্রুপগুলোর কর্মকাণ্ডকে বন্ধ করতে রাশিয়ার প্রতি জোর দিয়ে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

    কথোপকথনের সময় যুক্তরাষ্ট্রের জনগণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো- যেগুলো অব্যাহত চ্যালেঞ্জের মুখে আছে, তা সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেবে বলে পুতিনকে হুঁশিয়ার করেন বাইডেন।

    বাইডেন বলেন, আমেরিকার জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনীয় যেকোন ব্যবস্থা নেবে।’

    এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বড় ধরনের র্যা নসমওয়্যার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি হান্ট্রেস ল্যাবস। রাশিয়া সংশ্লিষ্ট রেভিল র্যা নসমওয়্যার গ্যাং-ই এ হামলার জন্য দায়ী বলে দাবি করে কোম্পানিটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ