ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চীনের টিকা নিয়ে ইন্দোনেশিয়ায় বিজ্ঞানীর মৃত্যু 

    চীনের টিকা নিয়ে ইন্দোনেশিয়ায় বিজ্ঞানীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ায় চীনের সিনোভ্যাক টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান বিজ্ঞানী নোফিলিয়া সফরি বাহতিয়ারের মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে চীনা কোভিড টিকার কার্যকারিতা। গত বুধবার নোফিলিয়ার মারা যাওয়ার খবর জানায় দেশটির গণমাধ্যম। তিনি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো সে কথাই জানিয়েছে বার্তা।

    রয়টার্সের বরাতে জানা যায়, ইন্দোনেশিয়ায় মানুষকে ব্যাপক হারে দেওয়া হয়েছে চীনের সিনোভ্যাক টিকা। আর তাই সেদেশে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রভাগে থাকা একজন বিজ্ঞানীর মৃত্যু টিকাটি আসলেই কতটা সুরক্ষা দেয়, সে প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে। ইন্দোনেশিয়ার বায়োফার্মা কোম্পানির কয়েক ডজন ক্লিনিক্যাল ট্রায়াল এবং সিনোভ্যাকের কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালেরও প্রধান বিজ্ঞানী ছিলেন নোফিলিয়া। পশ্চিম জাভায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    বায়োফার্মার একজন কর্মকর্তা জানিয়েছেন, নোফিলিয়াকে কোভিড-১৯ প্রোটোকল মেনে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বায়োফার্মার ‘বিশাল ক্ষতি’ হল বলে ইনস্টাগ্রামে এক পোস্টে শোক প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্র-মালিকানাধীন এন্টারপ্রাইজ বিষয়ক মন্ত্রী। সিনোভ্যাকের টিকা নেওয়ার পরও ইন্দোনেশিয়ায় অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারাও গেছেন। সেদিক থেকে স্থানীয় গণমাধ্যমে প্রচার পাওয়া কোভিডে নোফিলিয়ার মৃত্যুর খবর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।


    ইন্দোনেশিয়ার স্বাধীন ল্যাপর কোভিড-১৯ ডাটা গ্রুপের হিসাবমতে, গত জুন থেকে মূলত সিনোভ্যাকের টিকা নেওয়া প্রায় ১৩১ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে মারা গেছে ৫০ জন। এছাড়া, লাখো মানুষকে টিকাকরণের পরও গত বুধবার ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু এবং শনাক্ত দুইক্ষেত্রেই রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছে ১ হাজারের বেশি মানুষ এবং শনাক্ত হয়েছে ৩৪, ৩৭৯ জন। করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিস্তারেই সংক্রমণের এই নতুন ঢেউ শুরু হয়েছে দেশটিতে।

    গত মাসে চীনের এক গবেষক জানিয়েছিলেন, সারা বিশ্বে আধিপত্য বিস্তার করা করোনাভাইরাসের ‘ডেল্টা ধরনের’ বিরুদ্ধে চীনে তৈরি দুটি টিকা ‘কম কার্যকর’। সিনোভ্যাকের মুখপাত্র গতমাসে প্রাথমিক গবেষণার ফলে ডেল্টার প্রভাব ঠেকাতে টিকার কার্যকারিতা অনেকটাই কমতে দেখা যাওয়ার কথা জানিয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ