ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইরান চীন ও রাশিয়ার ৩৪ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    ইরান চীন ও রাশিয়ার ৩৪ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র নতুন করে ইরান, চীন ও রাশিয়ার ৩৪টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ শুক্রবার ওই তিন দেশের প্রতিষ্ঠানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আরব নিউজের।

    যুক্তরাষ্ট্র বলেছে, ওই ৩৪ প্রষ্ঠিান ছাড়াও চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট, উইঘুরনীতির সঙ্গে একমত পোষণকারী এবং রাশিয়া ও ইরানের সঙ্গে রফতানি বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোও একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
        
    মার্কিন বাণিজ্যনীতির প্রতি হুমকি হওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

    এর মধ্যে চীনের আছে ১৯টি প্রতিষ্ঠান, ১৪টি উইঘুর সংশ্লিষ্ট।এছাড়া আরও ৫টি চীনা প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, যেগুলো দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের কাজ করে থাকে।

    তাছাড়া ইরানের ৮ এবং রাশিয়ার ৭টি প্রতিষ্ঠানের ওপরও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ