ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ভারতে একদিনে মৃত্যু আবারও হাজার ছাড়াল

    ভারতে একদিনে মৃত্যু আবারও হাজার ছাড়াল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর আবারও হাজার ছাড়ালো। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। আর সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমলেও সেটা সাড়ে ৪ লাখের বেশি রয়েছে। 

    শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ২০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৭৩৮ জন মারা গেছেন। 

    প্রসঙ্গত, ১ জুলাই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল যে, তার আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নীচে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় আবারও তা ঊর্ধ্বমুখী হলো। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের ৪ লাখ ৭ হাজার ১৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। খবর আনন্দবাজার পত্রিকার।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও সক্রিয় রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। ভারতজুড়ে বর্তমানে ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন করোনায় আক্রান্ত।

    গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। এই সময়ের মধ্যে রাজ্যে ১৩ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মহারাষ্ট্রে আরও ৮ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ফের ৩ হাজারের বেশি করে দৈনিক সংক্রমণ ধরা পড়েছে। 

    ভারতে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ