ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মেসি ও নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

    মেসি ও নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাত পোহালেই বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় শুরু হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই সারাবিশ্বও দুই দলে ভাগ হয়ে গেছে। বাংলাদেশে তো গত তিন দিন ধরেই উত্তাপ ছড়াচ্ছে এই ম্যাচ। দুই দলে খেলছেন দুই সুপারস্টার লিওনেল মেসি আর নেইমার জুনিয়র। 

    জাতীয় দলের হয়ে নেইমারের শিরোপা থাকলেও মেসির হাত এখনো শূন্য। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এমন উত্তেজনাকর ম্যাচের আগে দুই সুপারস্টারকে নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন. 'মেসি ও নেইমারকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলব, তাদের মেধা, কৌশল, মানসিক দৃঢ়তার কথা। তারা দারুণ সৃষ্টিশীল। এটা দুর্দান্ত চ্যালেঞ্জিং এবং দর্শনীয় লড়াই হতে যাচ্ছে।'

    ২০১৯ সালের আসরে সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নেইমারকে ছাড়াই আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তিতে আরও বলেন, 'ব্রাজিল ও আর্জেন্টিনার মাহাত্ম্য ও বিশালত্ব হচ্ছে, সবশেষ লাতিন অমেরিকার এই দুটি দলই বিশ্বকাপে সাফল্য পেয়েছে। ২০০২, ১৯৯৪ ও ১৯৮৬ সালে (ব্রাজিল ১৯৯৪ ও ২০০২ এবং আর্জেন্টিনা ১৯৮৬)। কলম্বিয়া ও উরুগুয়েকে অশ্রদ্ধা না করেই বলছি, ব্রাজিল ও আর্জেন্টিনা অনেক শক্তিশালী।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ