ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৭ আফগান পাইলটকে হত্যা করেছে তালেবান

    ৭ আফগান পাইলটকে হত্যা করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হাতে অন্তত সাতজন আফগান পাইলট নিহত হয়েছেন। আফগানিস্তানের সামরিক বাহিনীর দুইজন সিনিয়র কর্মকর্তার বরাতে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

    খবরে বলা হয়েছে, আফগান পাইলটরা সরকারি বাহিনীর মহামূল্যবান সম্পদ। এ কারণে পাইলটরা তালেবানের হিটলিস্টে রয়েছে। তালেবানের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে।

    রয়টার্স হত্যাকাণ্ডের শিকার সাত পাইলটের মধ্যে অন্তত দুইজন পাইলট হত্যার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। এসব পাইলটদেরকে ঘাঁটির বাইরে গুপ্ত হত্যা করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

    আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাবার খবরে তালেবান হামলা করে একের পর এলাকা দখল করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ধারণা করছে, সেপ্টেম্বরের পরবর্তী ৬ থেকে ১২ মাসের মধ্যে তালেবান কাবুল দখল করবে।

    পাইলট হত্যার বিষয়ে রয়টার্স নিউজ এজেন্সি তালেবানের কাছে মন্তব্য জানতে চাইলে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ ‘জামারায়’ নামে একজন পাইলটকে হত্যার তথ্য নিশ্চিত করেন।  পাইলটদের হত্যার মিশন শুরু করার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এই পাইলটরা আমাদের লোকদের ওপর বোমা নিক্ষেপ করে।

    চলতি বছর জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিন মাসে তালেবানের হাতে ২২৯ জন বেসামকি নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, একই সময় আফগান বিমান বাহিনীর হাতে ৪১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    তালেবান মোট কতজন পাইলটকে হত্যা করছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।

    যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন বলেছে, তালেবানের হাত তারা বেশ কয়েকজন পাইলট হত্যার তথ্য পেয়েছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন কিংবা তদন্ত প্রতিবেদন দিতে অস্বীকৃতি জানান তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ