ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

    টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীর কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পুরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    নির্দেশনায় তথ্য সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/

    -এ প্রদত্ত ফর্ম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে submit করার জন্য বলা হয়েছে।

    গত ১৭ মের অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠানোর জন্য বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

    এখন পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য College Profile-এ subrit করেনি তাদেরকে অবিলম্বে submit করার জন্য বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ