ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ফাইনালে কেমন খেলেন মেসি

    ফাইনালে কেমন খেলেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও একবার লিওনেল মেসিকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছেন তার সমর্থকরা। এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার এই ম্যাচে জিতে আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ শেষ করবেন দলটির অধিনায়ক, এমন প্রত্যাশা সবার। 

    আগামী রোববার বাংলাদেশ সময় ছয়টায় ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের কোপায় সবচেয়ে বেশি ৪ গোল ও পাঁচ অ্যাসিস্ট মেসির। আর্জেন্টিনার ১১ গোলের ৯টিতেই অবদান রয়েছে তার। ফাইনালেও তাই মেসির প্রতি বাড়তি প্রত্যাশা সবার। কিন্তু এর আগে হয়ে যাওয়া ফাইনালগুলোতে কেমন খেলেছেন মেসি?

    এমনিতে ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে ব্যর্থ তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে মেসি উজ্জ্বলও ছিলেন না খুব একটা। এখন পর্যন্ত দেশের হয়ে ৪টি ফাইনালে মাঠে নামলেও করতে পারেননি একটি গোলও।  

    কোপা আমেরিকায় এখন অবধি তিন বার ফাইনাল খেলেছেন মেসি। ২০০৭ সালে ব্রাজিল ও ২০১৫ এবং ২০১৬ সালে মাঠে নামেন চিলির বিপক্ষে। সবগুলোতেই হারে তার দল। কোনো গোলও করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনাল হারের দিনেও জাল খুঁজে পাননি মেসি।

    জাতীয় দলের হয়ে ফাইনালে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে উজ্জ্বল ছিলেন তিনি। কাতালানদের হয়ে এখনো অবধি ১৭টি শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যার ১৩টিতেই গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে যেকোনো টুর্নামেন্টের ফাইনালে মেসির গোলসংখ্যা ১৬টি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ