ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ১২%

    ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ১২%
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিপর্যস্ত ভারতে সংক্রমণ কমলেও এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ১২ শতাংশ। শুক্রবার (৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে এতথ্য পাওয়া গেছে।

    দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০।

    গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। বৃহস্পতিবারের তুলনায় যা প্রায় ১২ শতাংশ বেশি। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮১৭। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৩৯।

    অন্যদিকে, তিনের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের হারও। শুক্রবার এই হার দাঁড়িয়েছে ২.৪২ শতাংশে। এই নিয়ে টানা ১৮ দিন সংক্রমণের হার তিনের নিচেই রইল। সুস্থতার হারও সামান্য বেড়েছে। শুক্রবার সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৬৪ শতাংশ জেলায় এখনও সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। এই জেলাগুলোর মধ্যে বেশির ভাগই উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের। যার মধ্যে অরুণাচল প্রদেশের ১৮টি জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি।

    গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ১৭৩ জনকে। মোট টিকার আওতায় এসেছে ৩৬ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ২২২ জন।

    মোট সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে এখনও মহারাষ্ট্র রয়েছে। তার পরই রয়েছে কেরল, কর্নাটক এবং তামিলনাড়ু। তবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে কেরল থেকে। এই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৭২ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ